মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাকা-১৯ আসেন বিএনপির মনোনীত প্রার্থীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : খেলায় মনোনিবেশের মধ্য দিয়ে মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আশুলিয়ায় একটি ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। গতকাল বিকালে আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল স্কুল এন্ড‌ কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করেন ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

খেলায় টাইব্রেকারে ০-১ এক গোলে সাভার সোনালী অতীত ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেন মিরপুর সোনালী অতীত ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মইন উদ্দীন বিপ্লব।

কৃষক দলের সদস্য সচিব মো: আবুল হোসাইন মুন্সীর তত্বাবধানে খেলায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি মো: তমিজ উদ্দীন, যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী। 

ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মো: মাসুদুর রহমান দেওয়ানের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মো: মোকলেছুর রহমান,  সদস্য মো: নাজির উদ্দীন, ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সভা প্রার্থী মো: আনোয়ার হোসাইন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, কৃষকদল নেতা মো: জাহীদুল ইসলাম, জিয়া মঞ্চ থানা কমিটির সদস্য সচিব রিপন শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: জাহিদুল ইসলাম পলান ও ইউনিয়ন কৃষক দলের মো: ইমরান হোসাইন সহ সহস্রাধিক দর্শক উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেন।

 

 

কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit