বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ইমরান খান কি বেঁচে আছেন? যা বলল পাকিস্তান সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের মৃত্যুর গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পাকিস্তান সরকার এবং পিটিআই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী আদিয়ালা কারাগারের একান্ত সেলে অবস্থান করছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এইদিন কারাগারের বাইরে উপস্থিত ছিলেন ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে। দায়িত্ব নেওয়ার পর এটি আফ্রিদির অষ্টমবারের চেষ্টা।

ইমরানের আইনজীবী, চিকিৎসক এবং পরিবারের সদস্যদেরও সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার অবনতি এবং উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তরের গুজব ছড়িয়ে পড়ে। জাপানি একটি পত্রিকা এবং বিবিসি এই গুজব তুলে ধরেছে। সকাল থেকেই সামাজিক মাধ্যমে #ইমরান_খান_কোথায় হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে।

পিটিআইয়ের বিবৃতি অনুযায়ী, ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে বাবা জীবিত থাকার প্রমাণ পাঠিয়েছেন এবং আদালতের নির্দেশমতে সাক্ষাতের সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এআরওয়াই নিউজকে জানান, ‘ইমরান খান ভালো আছেন। তার স্বাস্থ্য পরীক্ষা–নিরীক্ষার জন্য একটি দল নিয়মিত কাজ করছে। চিকিৎসা, খাদ্যাভ্যাস, ব্যায়াম সবকিছুর দিকে যথাযথ নজর দেওয়া হচ্ছে।’

পিটিআই নেতা আলি জাফরও জানিয়েছেন, ‘খবরে কোনো সত্য নেই। এখনই সরকারের উচিত আমাদের সাক্ষাতের সুযোগ দেওয়া, তাহলেই সবাই নিশ্চিত হতে পারবেন।’ পিটিআই কেন্দ্রীয় তথ্যসচিব ওয়াকাস আকরাম বলেন, ‘ভারত ও আফগানিস্তান থেকে ভুয়া খবর ছড়ানো হয়েছিল। আমরা তা অস্বীকার করেছি। সরকার ইমরান খানের ক্ষতি করতে পারে না।’

পাশাপাশি, পাকিস্তানের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে ইমরান খানের স্বাস্থ্যের সঙ্গে কোনো গুরুতর সমস্যা নেই এবং তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব শুধুই ভিত্তিহীন এবং দেশ-বিদেশের অনেকে এই খবরে বিভ্রান্ত হচ্ছেন।

সূত্র: রয়টার্স, দ্য ডন, পিটিআই

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit