শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। জাহাজবিধ্বংসী এই মিসাইল জল-স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নৌবাহিনী। ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব-দি-আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। 
ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে।

ইসলামাবাদের দাবি, অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে ক্ষেপণাস্ত্রটি। ধারণা করা হচ্ছে, মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে। এছাড়া দুই মাস আগে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ-ফোরের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান, সাড়ে ৭০০ কিলোমিটার ছিল যার পাল্লা। সূত্র: আনাদোলু এজেন্সি, ডন

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৫,/সকাল ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit