শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

মুথুসামি-জানসেনে ভারতকে প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম দিন শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকার চার উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল ভারতের বোলাররা। তারা ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার আভাস দিলেও আজ (রোববার) গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ছিল বলা চলে। মুথুরান সামি ও মার্কো জানসেনের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে পাঁচশ রানের কাছে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।

৬ উইকেটে ২৪৭ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। মুথুসামি ২৫ ও কাইল ভেরেইন্না ১ রানে খেলতে নামেন। এক রানের এই অবিচ্ছিন্ন জুটি দক্ষিণ আফ্রিকাকে শক্ত অবস্থানে নেয়। ৮৮ রানের এই জুটি ভেঙে যায় লাঞ্চের পরে। ৫ রানের আক্ষেপে পোড়েন ভেরেইন্না। ১২২ বলে ৫ চারে ৪৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে ঋষাভ পান্তের গ্লাভসে ধরা পড়েন তিনি।

তারপর মুথুসামি ও জানসেনের ৯৭ রানের জুটিতে চারশ পার করে ভারতকে হতাশায় ভাসায় দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ২০৬ বলে ১০ চার ও ২ ছয়ে ১০৯ রান করেন মুথুসামি। সিমন হারমার ও জানসেন মিলে দলীয় স্কোর পাঁচশ ছাড়ানোর ইঙ্গিত দেন। হারমার (৫) বড় ইনিংস খেলতে পারেননি। তিনি আউট হওয়ার পর জানসেন শেষ জুটিতে সেঞ্চুরি করতে পারেন কি না, তা নিয়ে ছিল কৌতূহল।
পারেননি। জানসেন সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ৯১ বলে ৬ চার ও ৭ ছয়ে ৯৩ রান করেন এই পেসার। তাকে নিজের চতুর্থ শিকার বানান কুলদীপ যাদব। সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন এই স্পিনার।

দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রানে প্রথম ইনিংসে অলআউট হয়। কুলদীপের চার উইকেটের বিপরীতে দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও জাদেজা। জবাব দিতে নেমে ভারত কোনো উইকেট না হারিয়ে ৯ রানে দিন শেষ করেছে। ৭ রানে যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল ২ রানে অপরাজিত আছেন। এখনো তারা ৪৮০ রানে পিছিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit