শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৩ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সানেরবাড়ি গ্রামে  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। সানেরবাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা, হাফিজুর তাকে পথরোধ করে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার পলাশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। হাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর ভুক্তভোগী কিশোরী তাকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে। অপর আসামীকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit