বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নতুন সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে যা বললেন কারিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : খ্যাতনামা কাপুর পরিবারকে নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। এ মুহূর্তে তাদের চতুর্থ প্রজন্ম অভিনয়ের সঙ্গে জড়িত। তাদের মধ্যে অন্যতম নাম হলো— বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’। এ অনুষ্ঠানের প্রথম ঝলকেই জানা যায়, কাকিমা নীতু কাপুর নাকি বড্ড বকাবকি করেন কারিনা কাপুরকে। রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’। কাপুর পরিবারকে নিয়ে নির্মিত এই তথ্যচিত্র মুক্তি পেয়েছে প্রথম সারির ওটিটি মঞ্চে।

যেখানে মূলত কাপুর পরিবারের লোকজনদের খাবারের প্রতি ভালোবাসার কথা উঠে এসেছে। খাবার টেবিলে সপরিবারে বসে তাদের পরিবারের নানা স্মৃতি রোমন্থন করতে দেখা গেছে সবাইকে। তথ্যচিত্রে বর্তমান প্রজন্ম ছাড়াও রয়েছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর, রণবীরের পিসি রিমা কাপুর ও ঋতু নন্দা। এমনিতেই গোটা কাপুর পরিবার ভোজনরসিক। কারিনা নিজে বহুবার জানিয়েছেন, তিন-চার দিন অন্তর তার পরোটা চাই-ই চাই। এমনকি রণবীর কাপুর নাকি একসঙ্গে অনেকটা খাবার খেতে পারেন।

যদিও নতুন সিনেমার কাজ থাকলে সেটি সম্ভব হয় না। কারিনা এই তথ্যচিত্রে জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় একের পর এক খাবার খেয়ে যেতেন তিনি। সেই সময় ওজনও বেড়ে যায় তার অনেকটা। অভিনেত্রী বলেন, একদিন আমি ভাপা মাছ খাচ্ছি। তার সঙ্গে ছিল আরও অনেক ধরনের খাবার। আমাকে দেখামাত্র নীতু কাকিমা বকা দেন— একদম খাবে না। এত খাচ্ছ কেন? কাকিমার এমন শাসন যদিও কানে তোলেননি কারিনা কাপুর। তিনি বলেন, আমি এখন অন্তঃসত্ত্বা, তাই সব খেতেই পারি।

 

 

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit