বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শুটিং করতে গিয়ে ফাতিমার খিঁচুনি, যা করলেন বিজয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নাকি ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা বিজয় ভার্মা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনই জল্পনাই চলছে। বিজয় এর আগে তামান্না ভাটিয়ার সঙ্গে দুই বছর সম্পর্কে ছিলেন। তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি বিজয়। তাই বিচ্ছেদ। সেই সম্পর্কভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। ফাতিমা সানা ও বিজয় ভার্মা ‘গুস্তাখ ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছেন। একে অপরের সঙ্গে যে কাজ করতে ভালো লাগে তা আগেই স্বীকার করে নিয়েছেন এ তারকা জুটি।

এবার বিজয় জানালেন শুটিং সেটে আচমকাই খিঁচুনি শুরু হয় ফাতিমার। অসহায় বোধ হচ্ছিল অভিনেতার। অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ সিনেমার সময়েই মৃগীরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। সিনেমার শুটিং চলাকালীন অভিনেত্রী আচমকা অসুস্থ হয়ে পড়তেন। আদতে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ওই ঘটনার পর অভিনেত্রী মেনে নিতে পারেননি যে, তার কোনো স্নায়বিক রোগ থাকতে পারে। প্রথম প্রথম এতটাই ভয় পেয়েছিলেন যে, ওষুধ পর্যন্ত খেতেন না। ধীরে ধীরে মেনে নিতে বাধ্য হন। এ সিনেমার শুটিং চলাকালীন শটের মাঝে বই পড়ছিলেন।

হঠাৎই সহঅভিনেতা বিজয় কিছু একটা পরিবর্তন লক্ষ করেন ফাতিমার মধ্যে। কাছে যেতেই তিনি বুঝতে পারেন, ফাতিমার খিঁচুনি শুরু হয়েছে। বিজয় বলেন, ফাতিমা সেটে আগে থেকেই বলে রেখেছিল যে, ওর এমন পরিস্থিতি হলে কী করতে হবে। কিন্তু সেই সময় ওকে দেখে নিজেকে অসহায় লাগছিল। ধীরে ধীরে ওর বলে দেওয়া কথা অনুযায়ী সবটা করার পর খানিক শান্ত হন। গোটা সময়টা ওর হাত ধরে ছিলাম। পরে বিছানায় শুয়ে দেওয়া হয় ওকে। যদিও ওর ঘুম ভাঙতে জানায়, ওই কয়েক ঘণ্টার কথা কিছুই তার মনে নেই।

 

 

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit