শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এমন একটি দলের বিপক্ষে খেলবে, যাদের নাম খুব কম মানুষই আন্তর্জাতিক ক্রিকেটে শুনেছে। দলটি হলো ইতালি। আইসিসির পরিকল্পিত গ্রুপ অনুযায়ী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি এবং নেপাল একই গ্রুপে থাকবে। তাই গ্রুপ পর্বেই বাংলাদেশের সামনে নতুন প্রতিপক্ষ হিসাবে আসবে ইতালি। আন্তর্জাতিক ক্রিকেটে ইতালির নাম বড় কোনো শক্তি হিসেবে শোনা যায় না। তবে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ভালো খেলে তারা এবার ক্রিকেট বিশ্বকাপের টিকিট পেয়েছে। তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হবে।

ক্রিকবাজে ফাঁস হওয়া এক গ্রুপিংয়ে দেখা গেছে, মোট ২০টি দল পাঁচটি গ্রুপে ভাগ হবে। প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল। লিগ পর্বের পর দুইটি দল যাবে সুপার এইটে। সুপার এইটে আবার দুই গ্রুপে ভাগ হবে চারটি করে দল। এদিকে পাকিস্তান ও ভারতের ম্যাচ নিয়েও আগ্রহ বাড়ছে। দুদল একই গ্রুপে থাকবে। খেলা হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। পুরো সূচি প্রকাশ হবে ২৫ নভেম্বর। শ্রীলঙ্কা কঠিন গ্রুপে পড়বে। তাদের সঙ্গে থাকবে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর আরেক গ্রুপে থাকবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা।

আগেই জানা গেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ। ফাইনাল হতে পারে আহমেদাবাদ বা কলম্বোতে। পাকিস্তান ফাইনালে উঠলে স্থান বদলাতে পারে।প্রতিযোগিতায় যে দলগুলো থাকবে, তার মধ্যে আছে ভারত ও শ্রীলঙ্কা (স্বাগতিক), ২০২৪ বিশ্বকাপের সুপার এইটের দলগুলো, আইসিসি র‍্যাঙ্কিং থেকে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। এছাড়া আঞ্চলিক বাছাই থেকে এসেছে কানাডা, নেদারল্যান্ডস, ইতালি, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit