সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের লিবিয়া কী রাশিয়া-ইউক্রেনের নতুন রণক্ষেত্র? তদন্ত চায় জাতিসংঘ নিউরো সায়েন্সেস হাসপাতালে অধ্যাপক পদে ১০ চিকিৎসককে পদায়ন কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে চাপা প্রায় এক ডজন ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের  প্রথম সেমিফাইনালে  শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় ভারত ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’। প্রথমে ব্যাট করে নির্ধারিত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে লাল সবুজরা। ৪৬ বলে ৬৫ রানে হাবিবুর আউট হওয়ার পর ১৮ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন মেহরব।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। জিসান ও হাবিবুর মিলে ওপেনিং জুটিতে ঝড় তোলেন। ৪ ওভারের মধ্যে তারা দলকে এনে দেন ৪৩ রান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে গুরজাপনিত সিংকে তুলে মারতে গিয়ে মিড-অফে ধরা পড়েন জিসান। ১৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৬ রানে থামে তার ইনিংস।
 
এরপর ক্রিজে একা আধিপত্য চালিয়ে যান হাবিবুর। তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন জাওয়াদ আব্রার, আকবর আলী ও আবু হায়দার রনি। আব্রার ১৯ বলে ১৩, আকবর ১০ বলে ৯ আর রনি ২ বলে শূন্য রানে আউট হন। অন্যদিকে দলকে শতরানে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ৩২ বলে ফিফটি তুলে নেন হাবিবুর। শেষ পর্যন্ত ৪৬ বলে ৫ ছক্কা ও ৩ চারের মারে ৬৫ রান করে ১৬তম ওভারে বিদায় নেন তিনি।
 
তার বিদায়ের পর হাল ধরেন মেহেরব। বিশেষ করে ১৯তম ওভারেই নমান ধীরকে ৪টি ছক্কা ও ১টি চার হাঁকিয়ে তুলে নেন ২৮ রান। শেষ ওভারে বিজয়কুমার বৈশাকের প্রথম চার বলে ২টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে পঞ্চম বলে সিঙ্গেল নেন ইয়াসির আলী। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ইনিংসের ইতি টানেন মেহেরব। ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারের মারে ২৬৬.৬৬ স্ট্রাইকরেটে ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন ইয়াসির।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন বিজয়কুমার। ৪ ওভারে উইকেটশূন্য থেকে তার খরচ ৫১ রান। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সুযশ শর্মা। ৪ ওভারে ১৭ রান খরচায় ১ উইকেট নেন তিনি। ৩৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন গুরজাপনিত সিং। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছিল বাংলাদেশ ‘এ’। আর ‘বি’ গ্রুপের রানার-আপ হয়ে শেষ চারে জায়গা করে ভারত ‘এ’। দুদলের লড়াইয়ে এখন আসরের ফাইনাল নিশ্চিতের।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit