রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ভূমিকম্প: ক্ষয়ক্ষতির সবশেষ পরিস্থিতি জানালো ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, আরমানিটোলা কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে দেখেছে, ভবনের কোনো ক্ষতি হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি।

খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের কোনো উদ্ধার কাজ করতে হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে ফায়ার সার্ভিস জানায়, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
 
এদিকে, বারিধারা ব্লক-এফ, রোড-৫ এর একটি বাসায় আগুনের সংবাদ পাওয়া গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভূমিকম্পের জন্য ঘটেছে কিনা, তা জানা যায়নি। পুরান ঢাকার সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় ৮ তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে কাজ করছে।
 
এছাড়া রাজধানীর কলাবাগানের আবেদখালী রোডে একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit