বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

বেলজিয়ামে নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তরুণদের নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখতে তামাক ছাড়া অন্য সব ফ্লেভারের ই-সিগারেট নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বেলজিয়াম। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যানডেনব্রুক জানিয়েছেন, সুপিরিয়র হেলথ কাউন্সিলের নতুন সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেলজিয়ামের জাতীয় সংবাদ সংস্থা বেলগাকে ভ্যানডেনব্রুক বলেছেন, স্বাদযুক্ত ই-সিগারেটগুলি ইচ্ছাকৃতভাবে শিশুদের আকর্ষণ করার জন্য এবং ভ্যাপিংয়ের সম্ভাব্য ক্ষতিগুলিকে ঢাকতে তৈরি করা হয়েছে।

সম্প্রতি দেশটির সুপিরিয়র হেলথ কাউন্সিল ভ্যাপিং সংক্রান্ত নীতিমালায় তাদের অবস্থান পরিবর্তন করেছে। সংস্থাটি আগে ফ্লেভার পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক থাকলেও এখন কঠোর সীমাবদ্ধতার পক্ষে মত দিয়েছে। তাদের যুক্তি, কিছু ফ্লেভার ধূমপায়ীদের ধূমপান ছাড়তে সাহায্য করার চেয়ে তরুণদের সুরক্ষা দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বেলজিয়ামে সাম্প্রতিক জাতীয় জরিপগুলোতে স্কুলপড়ুয়াদের মধ্যে ভ্যাপিংয়ের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ার চিত্র উঠে এসেছে। জরিপে দেখা যায়, প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী ই-সিগারেট ব্যবহার করে দেখেছে। গত পাঁচ বছরের তুলনায় তরুণদের মধ্যে সাপ্তাহিক ব্যবহারের হার এখন চারগুণ বেড়েছে।

সুপিরিয়র হেলথ কাউন্সিলের নতুন সুপারিশের ভিত্তিতে ভ্যাপিংয় নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও, সরকার এখনও তা নিশ্চিত করে কিছু বলেনি। তবে স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যানডেনব্রুক জানান, যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়নের উদ্যোগে নেওয়া হবে।

তরুণদের ধূমপান থেকে বিরত রাখতে এর দেশটির সরকার ব্যবহারযোগ্য ভ্যাপ নিষিদ্ধ করা এবং তরুণদের বিচরণ বেশি এমন স্থানে ধূমপানে সীমাবদ্ধতা আরোপের মতো সিদ্ধান্ত নেয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit