শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এসব মৃত্যু ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার।

দেশটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “গাজায় ইসরায়েলি দখলদারদের বর্বর হামলার নিন্দা জানায় কাতার। আমরা এগুলোকে বিপজ্জনক হামলা হিসেবে বিবেচনা করি, যা যুদ্ধবিরতিকে শঙ্কায় ফেলেছে।”

দখলদার ইসরায়েল দাবি করেছে গাজার খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এর জবাবে গাজায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনও কোনও প্রমাণ দেয়নি তারা। এর আগেই হামলা চালিয়ে ২৮ জনকে হত্যা করেছে দখলদারদের সেনারা। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit