সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

চৌগাছায় ১৫ শ কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিনামূল্যে হাইব্রিড ইরি-বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধানের (উবশী জাতীয়) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী (উৎভিদ সংরক্ষণ) কর্মকর্তা শামিম খান, উপজেলাসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, শামীম হোসেন, সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, ফয়সাল হোসেন ও গোলাম হোসেন প্রমুখ। ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা ও পূণর্বাসর কর্মসূচির আওতায় রবি মৌসুমে (উপশী ও হাইব্রীড জাতের ধান আবাদ বৃদ্ধির জন্য) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা বাদশাহ ফয়সাল বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১৫ শ জন কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের ধানের বীজ, ৫শ জনকে ২ কেজি করে ও ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি মোট ২০ কেজি সার প্রতি কৃষককে দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন জানান, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার ১৫শ কৃষককে বোরো (উবশী জাতীয়) বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রতি কৃষককে দেয়া হয়। উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে এসব পণ্য দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন, বিনামূল্যে দেয়া বীজ ও সার কৃষকরা সঠিক ভাবে কাজে লাগালে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভান্ডারে জোগান দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit