শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া কয়লাখনির পাতিগ্রাম ও পাচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষ ক্ষতিপূরণ না পেয়ে হতাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ

হেরেও সেমিফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’। তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিন দলই ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করলেও বাংলাদেশ নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আফগানরা সবচেয়ে কম নেট রান রেট থাকায় বাদ পড়েছে। সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা। 

কাতারের দোহায় টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দলের ২৩ রানের মধ্যেই দুই ওপেনার নিশান মাদুশকা এবং ভিশেন হালামবাগেকে সাজঘরে ফিরিয়ে দেন টাইগার পেসার আবু হায়দার রনি। দলের ৫১ রানের মধ্যেই পড়েছে ৪ উইকেট। বাকি ২ উইকেট নেন রাকিবুল হাসান এবং আবদুল গাফফার সাকলাইন।

৫ নম্বরে নেমে ঝড় তোলেন সাহান আরাচিগে। ৪৯ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলের রান বাড়িয়েছেন। দলের সংগ্রহ পার করেছে দেড়শ। শেষ দিকে ১৪ বলে ২৩ রানের ক্যামিও খেলেছেন দুনিথ ভেল্লালাগে। বাকিদের মধ্যে ১৮ বলে ১৭ রান করেন রমেশ মেন্ডিস। ১৩ বলে ১৫ রান করেছেন নুয়ানিদু ফার্নান্দো।

নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা ‘এ’ দল। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট শিকার করেন রিপন মন্ডল এবং আবু হায়দার রনি। ১টি করে উইকেট তোলেন আবদুল গাফফার সাকলাইন এবং রাকিবুল হাসান।

জবাব দিতে নেমে হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম বাংলাদেশকে ভালো শুরু এনে দেন। তবে দুজনের কারও ইনিংসই বেশি লম্বা হয়নি। ৩ ছক্কা ১ চারে ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলে বিদায় নেন সোহান। জিসান খেলেন ১৬ বলে ১৭ রানের ইনিংস।

এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন জাওয়াদ আবরার। কার্যকরী ব্যাটিংয়ে ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন আবরার। শেষ দিকে অধিনায়ক আকবর আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কনদের উপর ভর করে এগিয়েছে বাংলাদেশ। বেশিক্ষণ টেকেননি অঙ্কন। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

এরপর আকবরের সাথে জুটি বাঁধেন ইয়াসির আলী চৌধুরী। শেষ দিকে বাংলাদেশের রানের গতি কমে যায়। ২৬ বলে ২৫ রান করে বিদায় নিয়ে দলের বিপদ বাড়িয়েছেন অধিনায়ক আকবর। শেষ দিকে ইয়াসিরের সাথে যোগ দেন এস এম মেহেরব হোসেন। দুজনের ব্যাটে চড়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত লড়ে গেছে টাইগাররা।

শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। জয়টা বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যায়। বাংলাদেশ নিতে পেরেছে ১১ রান। ম্যাচটা ৬ রানে হেরে যায় বাংলাদেশ। ১৪ বলে ১৬ রান করে ক্রিজে টিকে ছিলেন মেহেরব। এছাড়া ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী। ১৫৩ রান তুলে থেমেছে বাংলাদেশের ইনিংস। 

শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে। ১টি করে উইকেট শিকার করেন গারুকা সানকেথ, ট্রাভিউ এবং মিলান রাথনায়েকে। 

বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিন দলই ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করলেও বাংলাদেশ নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আফগানরা সবচেয়ে কম নেট রান রেট থাকায় বাদ পড়েছে। সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। 

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/সকাল ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit