বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ভারতের অন্ধ্রপ্রদেশে ‘বন্দুকযুদ্ধে’ সাত মাওবাদীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায়। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’ বলে জানা গেছে।

মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর সিপিআই (মাওবাদী) অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন।

পুলিশ জানিয়েছে, এর আগে মঙ্গলবার ভোর ছ’টা থেকে সাতটার মধ্যে আল্লুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির কাছে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন মহেশচন্দ্র লাড্ডা।

এদিকে, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ছেড়ে পুনর্বাসনের রাস্তা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজয় শর্মা বলেন, বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে এবং তার ফলাফলও পাওয়া যাচ্ছে। যারা মূলস্রোতে ফিরে আসতে চান, তাদের কাছে আমরা আবেদন করেছি, তারা যেন পুনর্বাসনের রাস্তা বেছে নেন। মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য সরকার প্রস্তুত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit