বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

শেখ হাসিনার মৃত্যদণ্ডে খুশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যদণ্ড রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাটোরের সিংড়া উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন শহীদ সোহেল রানা, রমজান আলী ও রিদয় হোসেনের পরিবার।

সিংড়ার সাঐল হাজীপাড়া গ্রামের শহীদ রমজান আলীর বাবা নজরুল ইসলাম ও মা অজুফা বেগম মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আলহামদুলিল্লাহ, আদালতের রায়ে আমরা খুব খুশি হয়েছি। এ রায়ে এলাকায় মিষ্টি বিতরণ চলছে। তাদের বুকের একমাত্র মানিক হারানোর ব্যথা কখনও ভুলবার নয়, তবে শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকর হলে তারা মরেও শান্তি পাবেন। 

এহেন জঘন্য কাজের সাথে আর যারাই জড়িত রয়েছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এখনো যারা এ বিচার বাধাগ্রস্ত করতে চায় তাদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিকে সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামের শহীদ সোহেল রানার ভাই আব্দুল্লাহ ও মা রেহেনা বেগম এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান এবং উপজেলার ছাতারবাড়িয়া গ্রামের শহীদ রিদয় হোসেনের বাবা রাজু আহমেদ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit