বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

৭৭ বছর বয়সে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস শুক্রবার ৭৭ বছরে পা দিয়েছেন। ক্যান্সার চিকিৎসা চলমান থাকা সত্ত্বেও ব্যস্ত কর্মসূচিতেই দিনটি কাটিয়েছেন তিনি, যেন এখনও দায়িত্ব পালনে অটল সংকল্পই তাকে এগিয়ে নিচ্ছে।

লন্ডনে তোপধ্বনির মধ্য দিয়ে রাজ্যের পক্ষ থেকে দিনের আনুষ্ঠানিক উদযাপন করা হয়। একই দিন বৃষ্টির মধ্যে দক্ষিণ ওয়েলসে একটি ট্রেন ডিপোর উদ্বোধন করেন তিনি।
এরপর রানি ক্যামিলাকে সঙ্গে নিয়ে চার্লস অংশ নেন সাইফার্থফা ক্যাসেলের ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। ওয়েলসের ঐতিহাসিক এই দুর্গকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য–ঐতিহ্যের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার ‘অজ্ঞাত ক্যান্সার’ শনাক্তের কথা জানা গেলেও তিনি রাজকীয় দায়িত্ব পালন থেকে বিরত হননি। লন্ডনের একটি ক্যান্সার হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করে নিজের অভিজ্ঞতাও ভাগ করেন তিনি।
নিয়মিত রাজদায়িত্ব পালনের পাশাপাশি গত সেপ্টেম্বরে উইন্ডসর ক্যাসেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরেও রাজকীয় দায়িত্ব পালন করেন চার্লস। বেশিরভাগ কাজ যুক্তরাজ্যে হলেও কিছু বিদেশ সফরও করেছেন তিনি। গত মাসে রানি ক্যামিলাকে নিয়ে ভ্যাটিকান সফর করেন চার্লস এবং পোপ লিও চতুর্দশের সঙ্গে ঐতিহাসিক যৌথ প্রার্থনায় অংশ নেন।
রাজপরিবারবিষয়ক লেখক রবার্ট জবসন বলেন, “তারা শুধু বলছে তিনি ক্যান্সার নিয়ে বেঁচে আছেন। এর বাইরে কিছু জানা যায় না। এর মানে এই নয় যে তিনি রোগমুক্ত হয়েছেন। তবে তিনি দারুণভাবে দায়িত্ব পালন করছেন।”
কাজপাগল হিসেবে পরিচিত চার্লস কিছু অভ্যাস বদলেছেন, আজীবন দুপুরে না খাওয়ার অভ্যাস ভেঙে এখন মধ্যাহ্নভোজ করেন। রানি ক্যামিলা বলেন, “চার্লস কাজ ভালোবাসেন, কাজই তাকে চালিয়ে রাখছে। অসুস্থতার পর সুস্থ হচ্ছেন, আর এখন তিনি আরও বেশি কাজ করতে চান এটাই সমস্যা।”
ব্যক্তিগতভাবে কাজে ফিরতে তিনি যতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, রাজপরিবারের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে ততটা সহজ হচ্ছে না। ছোট ছেলে হ্যারির সঙ্গে প্রকাশ্য বিরোধের পর এবার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে বিতর্কে পড়েছেন চার্লস। গত মাসে অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিল করেন তিনি, যুক্তরাষ্ট্রে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের কারণে। একই সঙ্গে তাকে জানানো হয়, উইন্ডসরের রাজপ্রাসাদে আর থাকা যাবে না।
চার্লস চিকিৎসা চালিয়ে গেলেও অন্যান্য সদস্যরা দায়িত্বে এগিয়ে আসছেন। উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এ মাসে প্রথমবারের মতো ব্রাজিল সফর করে পরিবেশ–উদ্ভাবনী প্রকল্পের স্বীকৃতিস্বরূপ পাঁচ প্রতিষ্ঠানকে বার্ষিক আর্থশট পুরস্কার প্রদান করেন। তিনি জানান, স্ত্রী ক্যাথরিন ও সন্তান জর্জ, শার্লট ও লুইসকে আরও সময় দিতে চান, যদিও স্বীকার করেছেন, তার কর্মসূচি বদলে গেছে।
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit