শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

পুঠিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫১৪ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে এই সভা হয়। বেলপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল রাকিব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার’আবু বক্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী,রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সজীব হাসান,র্শিবপুর হাট ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ রানা। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের পক্ষে গণসংযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit