বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

খেলা ডেস্ক: ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আজ রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ডাবলিখেলা ডেস্ক: ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আজ রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ডাবলিনে এভিভা স্টেডিয়ামে। এ ম্যাচ সামনে রেখে ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিশ্রুতি দিয়েছেন, আয়ারল্যান্ডের মাঠে তিনি ‘ভালো ছেলে’টি হয়ে থাকবেন।পর্তুগিজ কিংবদন্তির হঠাৎ এমন ভালো ছেলে হয়ে থাকার প্রতিশ্রুতি কেন—এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

উত্তর লুকিয়ে গত মাসে লিসবনে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ১-০ গোলে জয়ের ম্যাচে। যোগ করা সময়ে রুবেন নেভেস গোলটি করার পর আইরিশ ডিফেন্ডার জ্যাক ও’ব্রায়েনের মুখের ওপর উদ্‌যাপন করেছিলেন রোনালদো। আইরিশ সমর্থকেরা নিশ্চয়ই রোনালদোর সেই উদ্‌যাপন ভুলে যাননি। তাই এভিভা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এ ম্যাচে আইরিশ সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার প্রস্তুতি নিয়েই রেখেছেন রোনালদো।

পর্তুগাল অধিনায়ক গতকাল সংবাদ সম্মেলনে ঠিক এ কথাই বলেছেন, ‘স্টেডিয়ামে আমাকে দুয়ো দেওয়া হবে। আমি এতে অভ্যস্ত। অবশ্যই আশা করছি তারা যেন এটা করে। এতে অন্য খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমবে।’ রোনালদো এরপর বলেছেন, ‘শপথ করছি, আমি ভালো ছেলেটি হয়ে থাকার চেষ্টা করব।’আয়ারল্যান্ড সমর্থকদের প্রশংসাও করেছেন রোনালদো, ‘এখানকার সমর্থকদের আমি সত্যিই পছন্দ করি। জাতীয় দলকে তারা যে সমর্থন দেয়, সেটা দুর্দান্ত। এখানে এসে আবারও খেলতে পারাটা আমার জন্য আনন্দের।’

লিসবনের সেই ম্যাচে আরও কিছু ঘটনা ঘটেছিল। তাঁর পেনাল্টি রুখে দিয়েছিলেন আয়ারল্যান্ড গোলকিপার ক্যালভিন ক্যালাহার। আয়ারল্যান্ড সমর্থকদের অভিযোগ ছিল, পেনাল্টি পাওয়ায় অফিশিয়ালদের প্রভাবিত করেছেন রোনালদো। ডাবলিনে ফিরতি ম্যাচে আইরিশরা যে সেই বিষয়টি নিয়ে কিছু করার চেষ্টা করবে, সেটা জানেন রোনালদো। কারণটা ব্যাখ্যা করে কিংবদন্তি বললেন, ‘এটা স্বাভাবিক। কারণ, তারা আগামীকাল হারলেই বাদ পড়বে। তাই ম্যাচটি নিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করবে। আমাদের কঠিন এক ম্যাচের প্রস্তুতি নিতে হবে। তাদের দলটাও ভালো।

কুইক টি ভি / মোহন / ১৩ নভেম্বর ২০২৫ / বিকাল ৩:৪৫ নে এভিভা স্টেডিয়ামে। এ ম্যাচ সামনে রেখে ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিশ্রুতি দিয়েছেন, আয়ারল্যান্ডের মাঠে তিনি ‘ভালো ছেলে’টি হয়ে থাকবেন।পর্তুগিজ কিংবদন্তির হঠাৎ এমন ভালো ছেলে হয়ে থাকার প্রতিশ্রুতি কেন—এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

উত্তর লুকিয়ে গত মাসে লিসবনে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ১-০ গোলে জয়ের ম্যাচে। যোগ করা সময়ে রুবেন নেভেস গোলটি করার পর আইরিশ ডিফেন্ডার জ্যাক ও’ব্রায়েনের মুখের ওপর উদ্‌যাপন করেছিলেন রোনালদো। আইরিশ সমর্থকেরা নিশ্চয়ই রোনালদোর সেই উদ্‌যাপন ভুলে যাননি। তাই এভিভা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এ ম্যাচে আইরিশ সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার প্রস্তুতি নিয়েই রেখেছেন রোনালদো।

পর্তুগাল অধিনায়ক গতকাল সংবাদ সম্মেলনে ঠিক এ কথাই বলেছেন, ‘স্টেডিয়ামে আমাকে দুয়ো দেওয়া হবে। আমি এতে অভ্যস্ত। অবশ্যই আশা করছি তারা যেন এটা করে। এতে অন্য খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমবে।’ রোনালদো এরপর বলেছেন, ‘শপথ করছি, আমি ভালো ছেলেটি হয়ে থাকার চেষ্টা করব।’আয়ারল্যান্ড সমর্থকদের প্রশংসাও করেছেন রোনালদো, ‘এখানকার সমর্থকদের আমি সত্যিই পছন্দ করি। জাতীয় দলকে তারা যে সমর্থন দেয়, সেটা দুর্দান্ত। এখানে এসে আবারও খেলতে পারাটা আমার জন্য আনন্দের।’

লিসবনের সেই ম্যাচে আরও কিছু ঘটনা ঘটেছিল। তাঁর পেনাল্টি রুখে দিয়েছিলেন আয়ারল্যান্ড গোলকিপার ক্যালভিন ক্যালাহার। আয়ারল্যান্ড সমর্থকদের অভিযোগ ছিল, পেনাল্টি পাওয়ায় অফিশিয়ালদের প্রভাবিত করেছেন রোনালদো। ডাবলিনে ফিরতি ম্যাচে আইরিশরা যে সেই বিষয়টি নিয়ে কিছু করার চেষ্টা করবে, সেটা জানেন রোনালদো। কারণটা ব্যাখ্যা করে কিংবদন্তি বললেন, ‘এটা স্বাভাবিক। কারণ, তারা আগামীকাল হারলেই বাদ পড়বে। তাই ম্যাচটি নিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করবে। আমাদের কঠিন এক ম্যাচের প্রস্তুতি নিতে হবে। তাদের দলটাও ভালো।

কুইক টি ভি / মোহন / ১৩ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit