শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  :গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন।

আয়োজকরা জানান, ১৯২৪ সালে নওগাঁ টেনিস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাব দলের সুনাম এখনোও অক্ষুন্ন রয়েছে। নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌছে দিতে এবং নতুন নতুন টেনিস খেলোয়াড় খুজে বের করতে নওগাঁ টেনিস ক্লাব কাজ করে আসছে। নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি খেলাপ্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলা প্রশাসকের নিজ উদ্যোগে এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্ট দেশজুড়ে নওগাঁর ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকে নতুন করে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা। টুর্নামেন্টে ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রতিটি খেলা দর্শকরা বিনা টিকেটে উপভোগ করতে পারছেন। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। 

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৫,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit