শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

‘এটা আমাদেরই গল্প’ নকল নয়, পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৯৩ Time View

বিনোদন ডেক্স : পরিবারের সুখ-দুঃখ, আবেগ-অনূভুতি টানাপড়েন নিয়ে নির্মিত নতুন সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ প্রচারে এসেছে। চ্যানেল আই টিভি ও সিনেমাওয়ালা’র ইউটিউবে মাত্র দুই পর্ব প্রচারের সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন এই সিরিয়াল।দর্শক নতুন পর্ব দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন, এমন মন্তব্য জানাচ্ছেন ইউটিউবের কমেন্ট বক্সে। কেউ কেউ লিখছেন, প্রতিদিন একটি করে পর্ব দেওয়া হোক, আবার কেউ লিখছেন, অসাধারণ ফ্যামিলি গল্পের নাটক।

সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এর মধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার।সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

 

 

কুইক নিউজ / মোহন / ১২ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit