সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শেখ হাসিনার নাম কেন মাথায় ঘোরে, জানালেন স্নিগ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে সামাজিক মাধ্যম ফেসবুক দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে স্নিগ্ধ লিখেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম।

এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের। বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে।

তিনি আরও লিখেছেন, এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই, যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে। সোমবার নাটোরে বিএনপির এক মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় স্নিগ্ধ বলেন, ‘আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তিনি ছোটবেলা থেকেই আমাদের আপসহীন দেশনেত্রী শেখ… আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন।

এরপর সামাজিক মাধ্যমে স্নিগ্ধের এই বক্তব্যের অংশটুকু বেশ ভাইরাল হয়। অনেকেই এটা নিয়ে আলোচনা-সমালোচনা করেন। প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাতে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন স্নিগ্ধ।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit