মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

রোনালদোকে ‘ইতিহাসের সেরা’ মানতে নারাজ ব্রাজিলের রোনালদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের সেরা ফুটবলারের তালিকা করতে গেলে সেখানে প্রায়ই মেসি ও রোনালদোর নাম উঠে আসে। তবে প্রবীণ বা নস্টালজিক ভক্তদের কাছে আরেকটি নাম সবসময়ই থাকে—রোনালদো নাজারিও। দুইবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ানকে তার যুগের সেরা স্ট্রাইকার তো বটে, ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকার হিসেবে অবিহিত করা হয়। ইতিহাসের সেরা খেলোয়াড়দের আলোচনায় তার আসন প্রাপ্য এবং এই বিষয়ে মত দেওয়ারও পূর্ণ অধিকার তার রয়েছে।

সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদো পিয়ার্স মরগানকে দেয়া সাক্ষাৎকারে নিজের মতামত দেন, যা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। সেখানে তিনি বলেন, বিশ্বকাপ জেতা তার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় এবং তিনি নিজেকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে মনে করেন। এই বক্তব্যই বিতর্কের নতুন অধ্যায় খুলে দিয়েছে। ইএসপিএনের এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও এ বিষয়ে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো সবভাবে গোল করেছে—পজিশন বদলানোর পরও। এটা সহজ কাজ নয়; নিঃসন্দেহে সে ইতিহাসের সেরাদের একজন। কিন্তু সেরা? আমি একমত নই। তার মতামতকে আমি সম্মান করি, তবে আমি তাকে ইতিহাসের সেরা দশের মধ্যে রাখব।’

নিজের অবস্থান নিয়েও তিনি বিনয়ীভাবে বলেন, ‘সত্যি বলতে আমি এসব আলোচনায় জড়াতে পছন্দ করি না। কিছু মানুষ নিজেদের সম্পর্কে খুব উচ্চ ধারণা রাখে। আমি বরং চাই মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কথা বলুক—আমি কী করেছি, কেমন খেলেছি—নিজেকে নিয়ে বড়াই করার চেয়ে সেটাই গুরুত্বপূর্ণ।’অন্যদিকে, ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ার ও অর্জন নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, বিশ্বকাপ জেতা তার কাছে কোনো অপরিহার্য বিষয় নয়।

রোনালদোর ভাষায়, ‘যদি কেউ বলে, ‘ক্রিস্টিয়ানোকে তার ক্যারিয়ার বাঁচাতে বিশ্বকাপ জিততে হবে’—তাহলে সেটা ভুল। আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। এর আগে দেশটি কখনও কিছু জিতেনি। আমি খুশি, খুবই খুশি, কিন্তু একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করার জন্য এটা একমাত্র মাপকাঠি নয়। এটা কোনো আবেশ নয়।’কে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার—এই বিতর্ক আরও বহু বছর চলবে। যদিও রোনালদোর কাছে বিশ্বকাপ জয়ই সব নয়, তবুও যদি তিনি ২০২৬ সালের বিশ্বকাপে ট্রফি জিততে পারেন, তবে নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের শীর্ষ আসনে তার নাম আরও উজ্জ্বলভাবে খোদাই হবে।

 

 

কিউএনবি/খোরশেদ/১১ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit