রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

‘এমনভাবে আঘাত করেছিল ভাষায় প্রকাশ করার মতো না’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার তেলেগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ বক্স অফিসে সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিনে ১.৩ কোটি রুপি আয়ের পর, দ্বিতীয় দিনে প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে ছবিটি। 

মুক্তির দ্বিতীয় দিনে হলগুলোতে ৩০.৭৯ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করেছে ‘দ্য গার্লফ্রেন্ড’। সকালের শো কিছুটা ধীরগতিতে শুরু হলেও, দিনের সঙ্গে সঙ্গে গতি বেড়েছে। সকালে উপস্থিতি ছিল ১৭.৩২ শতাংশ, যা দুপুরে বেড়ে হয় ৩৩.৪৪ শতাংশ। সন্ধ্যায় এটি আরও সামান্য বেড়ে দাঁড়ায় ৩৩.৮৪ শতাংশে। 

তবে ছবিটি বক্স অফিসে তার আসল ঝলক দেখিয়েছে রাতের শো-গুলোতে, যেখানে দর্শক উপস্থিতি ছিল সর্বোচ্চ ৩৮.৫৫ শতাংশ। সপ্তাহের শেষে দর্শক সমাগম বৃদ্ধি পাওয়ায় বোঝা যাচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে।

ছবিটির সাফল্য ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। সোশ্যাল মিডিয়ায় তিনি তার অনুভূতির কথা জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘যখন রাহুল (পরিচালক) প্রথম আমাকে এই গল্পটি শুনিয়েছিলেন, আমার মনে আছে আমি কেঁদে ফেলেছিলাম।’ 

তিনি আরও বলেন, ‘গল্পে এমন অনেক মুহূর্ত ছিল যা আমার মনে এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না। সেই মিটিং থেকে আমি দুটি জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলাম একটি চিত্রনাট্য, যা আমার কাছে ছিল ‘না করলে পাপ হবে’ এমন কিছু, আর একজন বন্ধু।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit