শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ঘটনাটি ভিয়েতনামের। দেশটির দক্ষিণাঞ্চলে একই শপের দুটি ব্রাঞ্চ থেকে বান মি স্যান্ডইউচ খেয়ে অন্তত ১৬২ জন ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন। পরে তারা হাসাপাতালে ভর্তি হয়েছেন। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই শপের দুটি ব্রাঞ্চ থেকে বান মি স্যান্ডউইচ খাওয়ার পর অনেকেই বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, ডায়রিয়া, জ্বর ও ক্লান্তিতে ভোগার কারণে হাসপাতালে ভর্তি হন। বান মি স্যান্ডউইচ হলো ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী খাবার।  

এ ঘটনায় হো চি মিন সিটির ওই দোকান দুটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, স্যান্ডউইচগুলো নষ্ট হয়ে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 

হো চি মিন সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীদের লক্ষণগুলো সম্ভবত সালমোনেলা (অন্ত্রের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া) সংক্রমণের কারণে ছিল। গিয়া দিন পিপলস হাসপাতালে একজন রোগীর রক্ত পরীক্ষার রিপোর্টেও সালমোনেলা পজিটিভ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ১০৫ জন ভুক্তভোগী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর আগে, গত বছরের মে মাসে দক্ষিণ ভিয়েতনামের একটি শপ থেকে বান মি স্যান্ডইউচ খাওয়ার পর ৫৬০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেসময় প্রাথমিক তদন্তে জানা যায়, ওই বেকারি খাদ্যের ন্যূনতম নিরাপত্তা মান পূরণ করেনি। সূত্র: সিনহুয়া

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit