মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

১১তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন কত বাড়বে?

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত কর্মকর্তাদের বেতন এক গ্রেড করে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

তবে সহকারী শিক্ষকরা এতে সন্তুষ্ট নন। তারা বলছেন, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করায় বৈষম্য তৈরি হয়েছে। এ বৈষম্য দূর করতে তারা দীর্ঘদিন ধরে গ্রেড উন্নয়নের দাবি জানিয়ে আসছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘আমরা প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও চলছে। খুব সহসাই ১০ম গ্রেড বাস্তবায়ন হবে। আর সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য আমরা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি। পে কমিশনে এটা নিয়ে আলোচনাও হয়েছে।’

সরকারের কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী, শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের (১১ হাজার টাকা স্কেল) পরিবর্তে ১১তম গ্রেড (১২ হাজার ৫০০ টাকা স্কেল) করার কথা বলা হয়েছে। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ইউএপিইও) বেতন ১০ম গ্রেড (১৬ হাজার টাকা স্কেল) থেকে নবম গ্রেডে (২২ হাজার টাকা স্কেল) উন্নীত করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ইউপিইও) বেতন নবম গ্রেড (২২ হাজার টাকা স্কেল) থেকে অষ্টম গ্রেডে (২৩ হাজার টাকা স্কেল) উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিইও) বেতন সপ্তম গ্রেড (২৯ হাজার টাকা স্কেল) থেকে ষষ্ঠ গ্রেডে (৩৫ হাজার ৫০০ টাকা স্কেল) উন্নীত করার কথা বলা হয়েছে। এর বাইরে বিভাগীয় উপপরিচালকদের বেতন পঞ্চম গ্রেড (৪৩ হাজার টাকা স্কেল) থেকে চতুর্থ গ্রেডে (৫০ হাজার টাকা স্কেল) উন্নীত করার প্রস্তাব দিতে চলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

 

কিউএনবি/খোরশেদ/০৮ নভেম্বর ২০২৫,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit