শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বিপিএলে চট্টগ্রামের ১০ উইকেটে জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : বোলারদের দাপটের পর চট্টগ্রামের দুই ওপেনারের দাপটে পাত্তাই পেলো না ঢাকা ক্যাপিটালস। ১২৩ রানের লক্ষ্য রয়্যালস টপকে গেছে কোনো উইকেট না হারিয়েই।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ১২২ রানে অলআউট করে চট্টগ্রাম রয়্যালস। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একটি উইকেটও না হারিয়ে জয় তুলে নিয়েছে ১০ উইকেটে।
মোহাম্মদ নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতে যোগ হয় ৪৭ রান। আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন কোটি টাকার নাইম। শেষ পর্যন্ত টিকে থেকে তিনি ও রসিংটন জয় নিয়েই মাঠ ছেড়েছেন।
১২৩ রানের লক্ষ্যটা টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান সময়ে খুবই সহজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ঝুঁকিই নেননি নাইম ও চট্টগ্রামের বিদেশি ওপেনার রসিংটন। দুজনের ব্যাটেই এসেছে অর্ধশতক।
নাইম শেখ ও রসিংটন অপরাজিত ছিলেন ৫৪ ও ৬০ রান করে। নাইমের ৪০ বলের ইনিংসটি ৭ চার ও ১ ছক্কায় সাজানো। রসিংটন মারেন ৯ চার ও ২টি ছক্কা। এর আগে, সিলেট টাইটান্সের বিপক্ষে যেভাবে ধসে পড়েছিল ঢাকার ব্যাটিং, একই অবস্থা হয় চট্টগ্রামের বিপক্ষেও। রয়্যালসের বোলারদের সম্মিলিত আক্রমণে ৬৬ রানে ৭ উইকেট হারানোর পর অলআউট হওয়ার আগে কোনোমতে ১২২ রান করতে পেরেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।
চট্টগ্রামের হয়ে শরিফুল ও তানভীর শিকার করেছেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। দুটি উইকেট পেয়েছেন অধিনায়ক শেখ মাহেদি হাসান। একটি আমের জামাল আর একটি রানআউট। পাওয়া প্লেতে ২ উইকেট হারানোর পর ৮.৪ ওভারে পানি পানের বিরতির আগে ৪৬ রানে ৫ উইকেট হারায় ক্যাপিটালস। একে একে সাজঘরে ফেরেন সাইফ হাসান (১), জুবাইদ (২), উসমান (২১), শামীম (৪) ও মিঠুন (৮)। এই ৫ উইকেটের দুটি করে শরিফুল ও তানভীর শিকার করেন আর একটি শেখ মাহেদি।
দলীয় ৫৫ ও ৬৬ রানে সমান ৯ রান করে সাজঘরে ফেরেন সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম। মাহেদি ও তানভীর বিদায় করেন তাদের। হাল ধরার চেষ্টায় ৪৮ রানের জুটি গড়েন নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ১১৪ রানে নাসিরকে ১৭ রানে আউট করে নিজের তৃতীয় উইকেট শিকার করেন শরিফুল। ৮ উইকেট হারায় ঢাকা।

১২১ রানে ৫ রান করা আমের জামালকে মোহাম্মদ নাইমের ক্যাচ বানিয়ে তাসকিনকে ফেরালে পতন হয় নবম উইকেটের। বোর্ডে ১ রান যোগ হতেই ১২২ রানে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে শেষ উইকেট হিসেবে রানআউট হন রানের খাতা না খোলা সালমান মির্জা। ঢাকার ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২৫ বলে ৪ চারে ইনিংসটি সাজান তিনি।

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit