মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর। মাটিরাঙ্গায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? মুসিয়ালাকে নিয়ে আর কথা নয়, মাঠে ফিরতে সময় দিতে চান বায়ার্ন সিইও আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট দ্রুত পড়ছে মুদ্রার মান, তবুও মাথা নোয়াচ্ছে না ইরান তারকাখ্যাতির পরও প্রত্যাশা পূরণে ব্যর্থ ধানুশ নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥

আসন্ন নির্বাচনে ব্যালটকে উল্টে দিতে বুলেট প্রস্তুত রাখছে একটি মহল; হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৫ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : জুলাই সংস্কারে যারা বাধাঁ দিয়েছে; জুলাইয়ের বিরোধীতায় অবস্থান নিয়েছে এবং এই বাংলাদেশকে যারা সংস্কার বঞ্চিত করার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের বিচার অবশ্যই করা হবে এবং দেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে প্রত্যাখ্যান করার প্রস্তুতিও গ্রহণ করেছে শুধুমাত্র ব্যালটের অপেক্ষায় রয়েছে। কিন্তু এই ব্যালটকে উল্টে দিতে বুলেট প্রস্তুত করে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার নেতৃবৃন্দকে নিয়ে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন, যারা ব্যালটের প্রস্তুতি নানিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন মনে রাখবেন; বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে তখন তাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবে না।
আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন কিন্ত জনগণ আপনাদেরকে ব্যালটের মাধ্যমে পরাজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে বলেও জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এই সংগঠক।
রাঙামাটি জিমনেসিয়ামে আয়োজিত এই সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ.এস.এম সুজাউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাধায়ক ইমন সাঈদ,দক্ষিণ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মুখ্য সংগঠক জুবায়রুল হাসান আরিফ, খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, বান্দরবান জেলার সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল প্রমুখ।উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেছেন এনসিপি রাঙামাটি জেলার সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit