বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এ উপলেক্ষ গত বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা ক্রীয়া অফিসের উদ্যোগে পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক হারুন-উর-রশীদ এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর আলম, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী বাবুল। উদ্বোধনী বক্তব্য শেষে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০জন শিক্ষার্থী নিয়ে গোলাম মোস্তাফা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে কয়েকটি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বাছাইকৃতদের নিয়ে উপজেলা পরিষদ পুকুরে ক্রীড়া শিক্ষক হারুন-উর-রশীদ ও মোসলেম উদ্দীনের তত্তাবধানে ২১দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit