রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

৬০ লাখ টাকা আত্মসাৎ সহ প্রতারণার অভিযোগে আশুলিয়ায় সংবাদ সম্মেলন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: প্রতারণার মাধ্যমে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছে শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী। এই ঘটনায় ঢাকার চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।  বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরায় এই সংবাদ সম্মেলন করেন তিনি। 
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এলজিআরডির একটি রাস্তার কাজের জন্য ২৫% শেয়ার দেয়ার কথা বলে প্রতারণা করে ৬০ লাখ টাকা চেকের মাধ্যমে নেন বিএনপি নেতা আমিরুল ইসলাম খান। কিন্তু বেশ কিছুদিন পরে জানতে পারেন এই ধরণের কোন কাজ তিনি পাননি। এটা ছিল তার সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা। পরে বিষয়টি তাকে জানানো হয় এবং টাকা ফেরত চাইলে তিনি ৬০ লাখ টাকার চেক দেন। কিন্তু ব্যাংকে চেক জমা দিলে জানতে পারেন তার ওই একাউন্টে কোন টাকা নেই। পরবর্তীতে টাকা চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন এবং দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করেন। এক পর্যায়ে শফিকুল ইসলামকে টাকা না দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে আমিরুল ইসলাম। 
তিনি জানান, ব্যাংকে টাকা না থাকায় ২১শে সেপ্টেমর তার দেওয়া চেক ডিজঅনার করা হয় এবং এনআই এক্ট ১৩৮ অনুযায়ী উকিল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর এক মাসের মধ্যে কোন টাকা না পেয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী। এদিকে, তিনি জানান, টাকা না পেয়ে তিনি গত ৫ই সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য একটি লিখিত অভিযোগ দেন। এরপরেও তিনি কোন ভ্রুক্ষেপ না করে উল্টো নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলেও তার অভিযোগ। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিরাপত্তা ও বিচার দাবী করেন তিনি।
এব্যাপারে বক্তব্য নিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলন এসময় সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit