সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি: তানজিন তিশা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। তার ভক্ত-অনুরাগীদের মাঝে ভালোলাগা-মন্দলাগা জানিয়ে দেন অভিনেত্রী।  এবার তিশা জানালেন, নিজেকে শুধু ছোটপর্দা কিংবা ওটিটি সিরিজের মধ্যে কোনো সীমাবদ্ধতা রাখতে চান না। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার বর্তমান ব্যস্ততা ও অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য তার এই বিরতি প্রয়োজন ছিল বলে জানান তানজিন তিশা।  তিনি বলেন, আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন; সে জন্য আমি বিরতি নিয়েছি; তাই আমি অনেক দিন কাজ করিনি। সেটি এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি।

অভিনেত্রী বলেন, একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই বলে জানান তিশা।

তিনি বলেন, ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই বেঁচে থাকতে চাই। আর বাকিটা বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit