মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

মণিপুরে বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। নিহতরা সবাই ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির সদস্য বলে দাবি করছে স্থানীয় পুলিশ।

পুলিশের দাবি, গোপন সূত্রে বাহিনীর কাছে খবর আসে খাঁপি নামে একটি গ্রামে ইউকেএনএ-র একদল বিদ্রোহী আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়েই নিরাপত্তাবাহিনী ওই গ্রামকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।

পুলিশের দাবি, চূড়াচান্দপুর থেকে ৮০ কিলোমিটার দূরে খাঁপি গ্রামে মঙ্গলবার ভোর থেকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর। এসময়  ১৭ বিচ্ছিন্নতাবাদী আশ্রয় নিয়েছিল গ্রামে। বাহিনীর অভিযানে এক বিদ্রোহী ধরা পড়েছে। চার বিদ্রোহী নিহত হয়েছে। বাকিরা পালিয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আসাম রাইফেলস এবং পুলিশের যৌথবাহিনী।

চূড়াচান্দপুরের হেংলেপ গ্রামে গত মার্চে ইউকেএনএ-র বড় একটি শিবির গুঁড়িয়ে দিয়েছিল আসাম রাইফেলস। গ্রামের অদূরে একটি জঙ্গলে বিদ্রোহীরা আস্তানা তৈরি করেছিল। 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit