রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াকে পৃথককারী সীমান্ত পরিদর্শনের এক ঘন্টা আগে উত্তর কোরিয়া একাধিক আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এএফপিকে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চীনা নেতা সি চিনপিংয়ের সাথে আলোচনার কয়েক মিনিট আগে পিয়ংইয়ং একই ধরণের অস্ত্র নিক্ষেপ করেছিল।

জেসিএস জানিয়েছে যে তারা পশ্চিম সাগরের, যা হলুদ সাগর নামেও পরিচিত, উত্তর অংশে প্রায় ১০টি আর্টিলারি রকেট নিক্ষেপ করার ঘটনা হয়েছে বলে শনাক্ত করেছে । শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা (০৬০০ জিএমটি) এবং সোমবার স্থানীয় সময় বিকেল ৪ টা (০৭০০  জিএমটি) এ রকেট ছোড়া হয়।

জেসিএস আরও জানিয়েছে, ‘প্রজেক্টাইললোর বিস্তারিত জানতে বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ দ্বারা নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে।’সোমবার হেগসেথ উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সুরক্ষিত সীমান্ত পরিদর্শন করেন। আট বছরের মধ্যে প্রথম পেন্টাগন প্রধান হিসেবে এই সফর করেন।

হেগসেথের এই সফর এমন সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তার এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে পিয়ংইয়ং থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিমের সাথে ভবিষ্যতের বৈঠকের জন্য ‘ফিরে আসতে’ ইচ্ছুক।

 

কিউএনবি/খোরশেদ/০৪ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit