শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সকালের মধ্যে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বিশ্বকাপে হঠাৎ ড্রোন আতঙ্কে ফুটবলাররা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুনের ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, কী বলছেন চিকিৎসকরা? ভারতের ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

মারা গেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির মা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার বিহারের গোপালগঞ্জে তার পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা হেমবন্তী দেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

ত্রিপাঠীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পঙ্কজ ত্রিপাঠীর মা হেমবন্তী দেবী শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী আগেই গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন।

শনিবার (১ নভেম্বর) বেলসান্দেতে প্রয়াত হেমবন্তী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব এতে উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
 
পঙ্কজ ত্রিপাঠীর জীবনে তার মা ছিলেন এক বড় অনুপ্রেরণার উৎস। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বলেছেন, তার বর্তমান অবস্থানের জন্য তিনি মায়ের কাছে চিরকৃতজ্ঞ।

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit