শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম।

রবিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্রের ছবি দিয়ে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগপত্রে হাসান ইনাম লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা পরিসরে কাজে যুক্ত থেকে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সব কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হচ্ছে দেশব্যাপী পরিব্যাপ্ত সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার মতো মানসিক অবস্থায় আমি এখন নেই। তাই আমি স্বেচ্ছায়, স্বপ্রণোদিতভাবে এই দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার যে লড়াই সেটি চলমান থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের সংগঠনে সাধারণ সম্পাদক ভিন্ন অন্য কোনো পরিচয়ে বা বেনামে আমি সংগঠনের এ সংক্রান্ত কাজে নিজেকে জড়িত রাখতে ইচ্ছুক। একইসঙ্গে বর্তমান সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করার জন্য অনুরোধ করছি।’

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit