সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত এবং আওয়ামী লীগের পুরোনো প্রেম রয়েছে। সেই পুরোনো প্রেম আবার জাগ্রত হয়েছে বলে মানুষ মনে করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদী জামানায় আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে বিএনপি। গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। তাহলে কিভাবে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়? বরং আমরা সেই অতীত প্রেমের ইতিহাস, চিঠি লেখার ইতিহাস ভুলে যাইনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রশ্নে মিয়া গোলাম পরওয়ার নীরব ভূমিকা পালন করছেন। তারা বলেন- এক ফ্যাসিবাদকে হটিয়েছি, আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হচ্ছে। হচ্ছে মানে কী? বরং এই সরকার গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে। জামায়াতে ইসলামী ও এনসিপি সভা-সমাবেশ করছে। অযৌক্তিক লংমার্চ করছে, কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না।

রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে ফেলে কিভাবে বাংলাদেশপন্থি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করেনি। বরং ওই সময়ে নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী হাত মিলিয়ে নির্বাচন ব্যাহত করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই, যা তারা করেনি।

তিনি অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, সেটা জামায়াত ও এনসিপির পক্ষে হয়েছে। নির্বাচন যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, সেটা জামায়াত ও এনসিপির পক্ষে হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, যে দল অতীতে সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল, সেই দল কী করে এবার ৭৭টি আসন পেল? এই প্রশ্ন তো মানুষের।

রাশেদ খান আরও বলেন, মানুষের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, আদতে কি নাহিদ ইসলাম নির্বাচনে পাশ করেছিলেন? আদতে কি জামায়াতের আমির নির্বাচনে পাশ করেছিলেন? এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন গণমাধ্যমে আমরা সংবাদ দেখেছি। এটি নিয়ে মানুষের এক ধরনের মতপার্থক্য রয়েছে।

তিনি দাবি করেন, মানুষ বিশ্বাস করে না জামায়াতের আমির এবং নাহিদ ইসলাম জনগণের ভোটে পাশ করে জাতীয় সংসদে গেছেন। বরং মানুষের মনের মধ্যে সন্দেহের জায়গাটা রয়েছে যে, জামায়াত ও এনসিপিকে একটি বৃহৎ বিরোধী দল বানানোর জন্য ইন্টারিম সরকারের এক ধরনের মেকানিজম ছিল। এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ স্থানীয় নেতারা রাশেদ খানের সঙ্গে ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit