শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন। এটা জনগণ টের পাচ্ছে। এ কথার কোনো মূল্য নেই। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আপনারা দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন?- এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, এটা একটা অসত্য কথা। এটা দুর্বলতা ঢাকবার অপপ্রয়াস। আমাদের লংমার্চ চলছে সবাই জানে। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সেটাও সবাই জানে। একটা সত্যের সঙ্গে একটা গুলিয়ে ফেলা হচ্ছে। 

তিনি বলেন, বিএনপির লোকেরা তালগোল পাকিয়ে ফেলেছে। রাজনীতির গ্রামার যখন নষ্ট হয়ে যায়, তখন ভুলভাল বলে। বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন। এটা জনগণ টের পাচ্ছে। এ কথার কোনো মূল্য নেই। 

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের এলাকায় দুর্নীতি, দলীয়করণের কারণে তারা (জামায়াত এমপি) কোনো দায়িত্ব পালন করতে পারছেন না। আমাদের এমপিরা নির্বাচিত জনগণের ভোটে। সেখানে অনির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিদেরকে এনে নির্বাচিত এমপিদের ওপর খবরদারি করতে বসনো হয়েছে। এখন গ্রামেগঞ্জে, ওয়ার্ডে ওয়ার্ডে দুর্নীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এর আগে দুদিনব্যাপী জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলি আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমির হামজাসহ স্থানীয় নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit