শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ন্যাপ চেয়ারম্যানের ওপর হামলায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : সাবেক ২০ দলীয় জোট ও তৎপরবর্তী জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর প্রাণনাশের উদ্দেশ্যে দুস্কৃতিকারীদের কাপুরুষোচিত হামলায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক-মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুন্ন রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে ভয়শুণ্য পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বদ্ধপরিকর। সুতরাং চক্রান্তকারীরা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিশীল করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে। এ সময় বিবৃতিতে হামলাকারী দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit