শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

বিমানে বয়স্ক যাত্রীকে খাওয়াচ্ছেন কেবিন ক্রু, ভাইরাল হৃদয়ছোঁয়া ভিডিও

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদিয়া এভিয়েশনের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘এটি এমন এক দৃশ্য যা প্রকৃত সৌদি মূল্যবোধের প্রতিফলন ঘটায়। ফ্লাইট অ্যাটেনডেন্ট পুরো যাত্রাজুড়ে বয়স্ক যাত্রীকে যত্নসহকারে খাবার খাইয়েছেন, যা সৌদি আতিথেয়তার অনন্য উদাহরণ।’

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ফ্লাইট অ্যাটেনডেন্টের ধৈর্য, সহমর্মিতা ও প্রবীণ যাত্রীর প্রতি শ্রদ্ধাবোধের প্রশংসা করেন।

 

ব্যবহারকারীরা কেবিন ক্রুর ধৈর্যশীল ও যত্নশীল আচরণকে প্রশংসা করেছেন এবং তার মানবিকতার প্রশংসা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সৌদি গ্রুপকে ধন্যবাদ, সবসময় এমন দক্ষ ও মানবিক কর্মী নিয়োগ দেয়ার জন্য।’

 
স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি পার্কিনসনের সমস্যায় ভুগছেন; তাই তার হাত দিয়ে কিছু ধরে নিয়ন্ত্রণ রাখা কঠিন। তৃতীয় একজন ব্যবহারকারী যোগ করেছেন, ‘আল্লাহ তাকে সুস্থ করে দিন।’
 
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit