শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম: পূজা চেরি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক :  সম্প্রতি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢালিউড নায়িকা পূজা চেরি। নিজের নতুন এ সিনেমা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে উঠে আসে তার অভিনয় ও ব্যক্তিজীবনের কথা। 

পূজা বলেন, নতুন এ সিনেমাটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।

সহশিল্পী প্রসঙ্গে তিনি বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি খুব এক্সাইটেড। কারণ, তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। এ ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।

নিজের বিয়ে প্রসঙ্গে নায়িকা বলেন, এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়, আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেক দূর পাড়ি দিতে হবে। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।

উল্লেখ্য, খানিকটা বিরতির পর নতুন সিনেমা ‘দম’-এ যুক্ত হয়েছেন পূজা চেরি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো মহরত। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। এ ছাড়া চঞ্চল চৌধুরীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। 

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/সকাল ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit