বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

বোচাগঞ্জে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ Time View

ক্যাপশন: বোচাগঞ্জে প্রাক্তন সংসদ সদস্য মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত এইচএসসি-২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক তুলে দিচ্ছেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার কৃতিসন্তান সাবেক এমপি, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান, আইনজীবি সমিতির সভাপতি মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে বোচাগঞ্জ উপজেলার এইচএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৯ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর হল রুমে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম এর সভাপত্বিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন।

আরো বক্তব্য রাখেন এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা আলহাজ¦ মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বিশেষ বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, শিক্ষক সুজন মহন্ত, মো. মাসুদুর রহমান মাসুদ, মো, জিল্লুর রহমান, অধ্যক্ষ রায়হান, বাবুল আকতার প্রমুখ।

আলোচনা শেষে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি-২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত ২১জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, ক্রেজ ও উপহার প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit