শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

তাইওয়ান নিয়ে ফের কড়া বার্তা চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ইস্যুতে চীন আবারও কঠোর অবস্থান জানিয়েছে। দেশটির সরকার বুধবার বলেছে, প্রয়োজনে তাইওয়ানের বিরুদ্ধে বলপ্রয়োগের পথ তারা বন্ধ করছে না। তবে শান্তিপূর্ণ উপায়ে পুনর্মিলনের সুযোগও খোলা রাখছে বেইজিং।

চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দেখে এবং দীর্ঘদিন ধরেই বলছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তারা দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করবে। 

চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র পেং ছিং’এন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে প্রস্তুত। কিন্তু প্রয়োজনে বলপ্রয়োগের পথ আমরা ত্যাগ করব না।’ 

তিনি আরও বলেন, এক দেশ, দুই ব্যবস্থা নীতির ভিত্তিতে সমস্যার শান্তিপূর্ণ সমাধানই আমাদের মূল লক্ষ্য। এই নীতির অর্থ হলো—একটি দেশের অধীনে ভিন্ন ভিন্ন শাসনব্যবস্থা চালু রাখা, যেমন চীন হংকং ও ম্যাকাওয়ে করে থাকে। তাইওয়ান সরকার স্পষ্ট জানিয়েছে, তারা বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করছে।

উল্লেখ্য, চীনের শীর্ষ নেতা ও কমিউনিস্ট পার্টির কর্মকর্তা ওয়াং হুনিং সম্প্রতি এক ভাষণে বলপ্রয়োগের কথা না বলে পুনর্মিলনের সুফল তুলে ধরেন।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit