শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভোক্তাদের অধিকার সংরক্ষণে অধিদপ্তর কাজ করে যাচ্ছে: ডিজি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ভোক্তাদের অধিকার সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারের লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) ও বেসরকারি সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ।

সভায় অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল (যুগ্মসচিব), উপপরিচালক আফরোজা রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিসিএসের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণের কো-অর্ডিনেটর ইমরান শুভ্র, সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন মুন্না।

সভায় মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমাদের অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিসিএস দীর্ঘদিন ধরে সচেতনতা বৃদ্ধি, বাজার পর্যবেক্ষণ ও গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যে ভূমিকা রেখে আসছে, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি সংগঠনের এই পারস্পরিক সহযোগিতা বাজারব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার সংরক্ষণে আইন প্রয়োগ, সচেতনতা কর্মসূচি সম্প্রসারণ ও তথ্য বিনিময় জোরদার করার বিষয়ে মতামত দেন। সভা শেষে উভয় পক্ষ ভোক্তা অধিকার রক্ষায় যৌথ উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit