রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদী মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন॥ পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ সংরক্ষিত নারী আসন: ৩ মানদণ্ডে বিএনপির মনোনয়ন নরসিংদীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার  আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত-৩ মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন আরাঘচি ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি বলিউডে আয়ের দিক থেকে স্ত্রী আলিয়ার পেছনে রণবীর

শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে হারিয়ে করে ব্রোঞ্জ পদক জয় করে। এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে হারলো।

এদিকে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। অপরদিকে, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে পঞ্চম স্থান অধিকার করেছে। মালদ্বীপ ষষ্ঠ স্থানে টুর্নামেন্ট শেষ করে। এই ম্যাচের প্রথম সেটে নেপাল ২৯-২৭ পয়েন্টে জয় পায়। এরপর দ্বিতীয় সেটেও তারা ২৫-২০ পয়েন্টে জেতে। তৃতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বীতা দেখা যায়, যেখানে মালদ্বীপ ৩৭-৩৫ পয়েন্টে নেপালকে হারিয়ে এবারের টুর্নামেন্টে প্রথম সেট জেতে। কিন্তু চতুর্থ সেটে নেপাল আবার ঘুরে দাঁড়ায় এবং ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit