বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

দুর্গাপুরে আদিবাসী যুবককে ছুরিকাঘাত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের রুবেল মানখিন (২৮) কে ছরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ওই এলাকার মাদক স¤্রাট সুলাইমান এ ছুড়িকাঘাত করেছে বলে জানান স্থানীয়রা। রুবেল ওই এলাকার রাখাল চিচাম এর ছেলে।

রুবেল মানখিন সাংবাদিকদের জানায়, গত রবিবার (২৬ অক্টোবর) সুলাইমান সীমান্তের ওপার থেকে আনা ৫শত বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের সময় ফান্দা এলাকা থেকে বিজিবি ২৬৯ বোতল ফেনসিডিল আটক করে। প্রায় প্রতি রাতেই বিভিন্ন লোক দিয়ে, রাতের আঁধারে সুলাইমান মাদকের চালান পাঠায় দেশের বিভিন্ন এলাকায়। সে মনে করেছে আমি বিজিবির কাছে এই তথ্য দিয়েছি। যে কারনে আজকে দুপুরে ধারালো চাকু দিয়ে আমাকে মেরে ফেলার জন্য আঘাত করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

ওই এলাকার বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, সারাদেশে যেখানে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এতে মাদক স¤্রাট সুলেমান কিভাবে মাদকের এতো বড় বড় চালান দেয়। ফান্দা এলাকার যুব সমাজকে নস্ট করার জন্য এই সুলেমানই দায়ী। তার ভয়ে কেউ কথা বলতে পারে না। যেকারনে আজকে রুবেল মানখিন কে আঘাত করা হয়েছে। আমি সুলেমান কে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান অজয় সাংমা বলেন, আদিবাসীদের উপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে। এলাকার চিহ্নিত মাদক স¤্রাট সুলেমানের ভয়ে আমাদের পাহাড়ী আদিবাসীরা কিছু বলতে সাহস পায়না। তার মাদক বিজিবির হাতে ধরা খেলেই আমাদের নিরিহ আদিবাসীদের নির্যাতন চালায় আমি এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় মামলা করবো আজকেই। আমি এর সুষ্ঠ বিচার চাই।

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit