বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত জেলা পরিষদের ডাকবাংলোয় মিলল নারী ও ২ শিশুর লাশ কুয়েতে নজিরবিহীন হামলা: চরম আতঙ্কে জিসিসি দেশগুলো প্রতিশোধ ছাড়া বিকল্প দেখছে না ইরান, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কন্যা সন্তানের নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স চাইলেন বাবা আহমেদাবাদে ১৬৬ কথিত বাংলাদেশিকে আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে খামেনির দাফনে ২ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ

কুমেক হাসপাতালে র‌্যাবের অভিযানে ১০ দালাল গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৮৩ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযানে ১০ দালালকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে ওই মেডিকেল কলেজে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২।

মেডিকেল কলেজ হাসপাতালে আগত সেবাপ্রত্যাশী রোগী ও তাদের আত্মীয় স্বজনদের হয়রানির অভিযোগে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে দালাল চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এর আগে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র হাসপাতালে আগত সেবাপ্রার্থী রোগী এবং তাদের আত্মীয় স্বজনদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। এতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এবং জেলা প্রশাসন, কুমিল্লার যৌথ দল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করে।

এ সময়  মো. সোহেল (৩০), মাহবুবুর রহমান (২৮), মো. জাকির (৪৩), মো. তাজুল ইসলাম, মাহমুদ (৪০), মো. নাছের (৩৬), মো. ইমন (২১) মো. আলাদিন (৩৪), মো. অপু (৩৪) এবং আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, দালালদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা নাম-ঠিকানা প্রকাশ করে দায় স্বীকার করেন। দালালের দৌরাত্ম্য ও হয়রানি দূর করতে অভিযান অব্যাহত থাকবে। আসামিদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit