শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানি অভিনেত্রীর ধারণা ‘জায়নামাজ চুরি করলে আল্লাহ ধরবে না’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম জানিয়েছেন, একবার একটি অভিজাত পাঁচ তারকা হোটেল থেকে তিনি ‘জায়নামাজ’ (নামাজের পাটি) চুরি করেছিলেন। 

একটি টেলিভিশন অনুষ্ঠানে দুরেফিশানের এই স্বীকারোক্তিতে হতবাক অনুষ্ঠানের সঞ্চালক নিদা ইয়াসির এবং সহ-অতিথি মিকায়েল জুলফিকার। এমন স্বীকারোক্তির পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।

সেই অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘আমি একবার একটি বড় হোটেল থেকে একটি জায়নামাজ চুরি করেছিলাম, কারণ সেটি খুবই নরম এবং দারুণ ছিল।’

তার কথা শুনে দর্শক-শ্রোতারা হেসে উঠলে অভিনেতা মিকায়েল জুলফিকার অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘নামাজের পাটি চুরি করতে কি আপনার লজ্জা লাগেনি?’ 

জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হলো, যেহেতু এটি আমি নামাজ পড়ার জন্য ব্যবহার করব তাই আল্লাহ হয়তো আমার এই কাজটি ধরবেন না।’

দুরেফিশানের এমন মন্তব্যের পর রসিকতা ধরে রাখতে পারেননি অভিনেতা মিকায়েল। তিনি সঙ্গে সঙ্গে পাল্টা কৌতুক করে বলেন, ‘তাহলে তো মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও মাফ হয়ে যাওয়া উচিত।’ 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit