শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

৩৮ দিনের প্রেম শেষে বিয়ে, উকিল বাবা পলাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : সুরকার–সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব বিয়ে করেছেন। স্ত্রীর নাম সূচনা তাসনীম, তিনি রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ২৩ অক্টোবর রাতে ঢাকার নিকেতনে নিরবের বাসায় ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। 

চিরকুট ব্যান্ডের একসময়ের কি–বোর্ডিস্ট নিরব নববধূকে নিয়ে বর্তমানে সৌদি আরবের মক্কায় আছেন, সেখানে তারা ওমরাহ পালনের উদ্দেশে গেছেন। বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে নিরব বলেন, ‘আমাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কটা ১১ বছরের। সে আমার খুবই ভালো একজন বন্ধু। আইন বিষয়ে পড়াশোনা করেছে। আমার পথচলায় সব সময় একটা সাপোর্ট সিস্টেম হিসেবে পাশে ছিল। কয়েক মাস ধরে আমি তাকে পরবর্তী জীবনের পথচলায় সঙ্গী হিসেবে চাইছিলাম। প্রেমের প্রস্তাব দিই। একটা সময় সে আমার প্রস্তাবে সাড়া দেয়। ৩৮ দিনের প্রেম শেষে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

ঢাকার নিকেতনে নিরবের বাসায় ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন

‘আমার খুব ইচ্ছা ছিল, বিয়ের পর স্ত্রীসহ ওমরাহ পালন করতে আসব। ভিসা হওয়ার পরদিনই আমাদের নিকেতনের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিই। পরদিন মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ি। এমন একজন বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। সবার কাছে আমাদের আগামী জীবনের জন্য দোয়া চাই।’

বিয়ের পর মক্কায় জাহিদ নিরব ও সূচনা তাসনীম

নিরব আরও জানান, তাদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসা জিয়াউল হক পলাশ। তিনি আমার খুব পছন্দের একজন মানুষ, তাকে জীবনের এই যাত্রায় পেয়ে ভালো লেগেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit