সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান

গাইবান্ধায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ছট পূজা উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ছট পূজা উদযাপিত হয়েছে।  রবিবার বিকেলে শহরসংলগ্ন ঘাঘট নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। 

তবে উল্লেখযোগ্য বিষয় হলো—বাঙালি হিন্দুরা সাধারণত এই পূজা পালন করেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর কালীপূজার পর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে পূণ্যার্থীরা ছট পূজা পালন করেন। ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে নদীর তীর, আর ভক্তদের পদচারণায় জমে ওঠে পূজাস্থল।

স্বামী, সন্তান ও সংসারের মঙ্গল কামনায় হিন্দু সম্প্রদায়ের নারীরা বাড়ি থেকে ফলমূল, নিজ হাতে তৈরি মিষ্টান্ন ও আটার ঠেকুয়াসহ নানা প্রসাদ সাজিয়ে নদীর তীরে সূর্যের উদ্দেশে প্রার্থনা করেন।

সূর্যাস্তের ঠিক আগে পূণ্যার্থীরা নদীতে স্নান করে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা দেন। সূর্য অস্ত গেলে তাঁরা সেই প্রসাদ সঙ্গে নিয়ে ফিরে যান বাড়িতে।

ধোপা, হরিজনসহ অবাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই ছট পূজা বিশেষ উৎসাহ ও জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে আসছে।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৫,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit