শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদমন্ত্রী আওয়ামী লীগের পতন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড মিছিলে গাড়ি চাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যা ও ২৯ জনকে আহত করার ঘটনায় প্রধান সন্দেহভাজন আব্দুল বাল্লুতকে গুলি করে হত্যা করেছে পুলিশ। জার্মান কর্তৃপক্ষ ঘটনাটিকে ইসলামি জঙ্গি হামলা হিসেবে তদন্ত করছে।

শনিবার রাতে ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে অনুষ্ঠিত ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড উৎসবে অংশ নেওয়া মানুষের ভিড়ে দ্রুতগতির একটি ভ্যান তুলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হন। অভিযোগ অনুযায়ী, গাড়ি থামিয়ে হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে আরও হামলা চালিয়ে পালিয়ে যায়।

রবিবার বার্লিনের স্পান্ডাউ এলাকায় ২৪ ঘণ্টার চিরুনি অভিযানের পর সন্দেহভাজনকে ঘিরে ফেলে পুলিশ। এ সময় তিনি ধারালো অস্ত্র হাতে পুলিশের দিকে এগিয়ে এলে গুলি চালানো হয়। পরে উদ্ধারকারীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার ডোব্রিন্ড জানান, নিহত আব্দুল বাল্লুত ২১ বছর বয়সী লেবাননী বংশোদ্ভূত জার্মান নাগরিক। তিনি আগে থেকেই পুলিশের নজরদারিতে থাকা উগ্রপন্থী হিসেবে পরিচিত ছিলেন। আইসিসে যোগ দেওয়ার চেষ্টা এবং সহিংস হামলার পরিকল্পনার অভিযোগে এর আগে তিনি স্থগিত কারাদণ্ডও পেয়েছিলেন।

বার্লিনের মেয়র কাই ওয়েগনার দ্রুত অভিযানে সন্দেহভাজনকে শনাক্ত ও নিষ্ক্রিয় করায় পুলিশকে ধন্যবাদ জানান। তিনি ঘটনাটিকে মুক্ত ও উদার সমাজের ওপর নৃশংস হামলা বলে উল্লেখ করেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে জনগণকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে অভিবাসন ইস্যুতে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির আইনপ্রণেতা মার্টিন হেস সরকারের নিরাপত্তা নীতিকে দায়ী করে সমালোচনা করেছেন।

সোর্স: আলজাজিরা

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit